• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লক্ষীছড়ি ইউনিয়নে উন্মুক্ত বাজেট

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2015   Thursday

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট সভা, পুরস্কার বিতরণ ও সেলাই প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১নং লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদ হল কক্ষে এ বাজেট সভা, পুরস্কার বিতরণ ও সেলাই প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। প্রধান অতিথির বক্তব্যে ১নং লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের সকল কার্য্যক্রমে সন্তুষ্ঠি প্রকাশ করেন এবং এই কার্যক্রম অব্যাহত থাকলে খাগড়াছড়ি জেলার শীর্ষ ইউনিয়নের তালিকায় থাবকেব বলে আশা প্রকাশ করেন ও এই উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে সকল কাজ করার জন্য চেয়ারম্যান, সচিব, ওয়ার্ড সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিদেরকে পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিএসপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. আবদুর রাজ্জাক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শফিউল আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ। সভায়  সভাপতিত্ব করেন লক্ষীছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লক্ষীছড়ি ইউপি সচিব কমল কৃষ্ণ চাকমা।

 

২০১৫-২০১৬ অর্থ বৎসরের সর্বমোট সম্ভাব্য/প্রস্তাবিত আয় ৫৯,৩৪,৯৫৯ টাকা, ব্যায় ৫৮,৭৮,০৫৯ টাকা এবং উদ্ধৃত্ত ৫৬,৯০০ টাকা দেখানো হয়। এই বাজেট নিয়ে উপস্থিত সকলকে মতামতের জন্য অনুরোধ করা হলে সকলেই আলোচনা সাপেক্ষে একমত প্রকাশ করেন।

 

এরপর ২০১৪-২০১৫ অর্থ বৎসরে ইচ্ছুক কর দাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ১নং লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে সেলাই মেশিন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে অত্র লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য সদর ইউনিয়ন পরিষদে পর পরতিন আর্থিক বছর উন্মুক্ত সভার মাধ্যমে বাজেট সভা অনুষ্ঠিত হয়ে আসছিল। সভায় উপস্থিত কার্বারী প্রতিনিধি সম্ভু কার্কারী বলেন,এই বাজেট সভা আমাদেও ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাব দিহিতাকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জন্য সুফল বয়ে আনবে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ