• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ফিস্টুল দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2015   Sunday

ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সন্মানিত- এ  শ্লোগানকে সামনে রেখে রোববার খাগড়ছড়িতে  আর্ন্তজাতিক  ফিস্টুলা নির্বাসিত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর,ইউএনএফপিএ ,বিডবি¬উ এইচসি এবং জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজিত সভায়  প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা:  নিশিত নন্দি মজুমদার। বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সঞ্জিব ত্রিপুরা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শেখ মো: আব্দুস সামাদ,খাগড়াছড়ি মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: আশুতোষ চাকমা  প্রমুখ। এর আগে একটি র‌্যালী বের করা হয়। 

উল্লেখ্য,২৩ মে দিবসটি পালনের কথা থাকল্ওে সরকারী ছুটির কারণে রোববারে দিবসটি পালন করা হয়।

 

সভায় জানানো হয়, ফিস্টুলা হলে দিন রাত প্রস্রাব পায়খানা  ঝরতে থাকে,  রোগীর কোন প্রকার প্রস্রাব বা পায়খানার বেগ হয় না এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। তবে বিশেষজ্ঞ সার্জন দ্বারা সঠিকভাবে অপারেশন করা হলে ৯৫ ভাগ  প্রসুতি ভালো হয়ে যায় এবং সম্পুর্ণ নতুন জীবন লাভ করে। ঢাকা মেডিকেলসহ দেশের ১০টি সরকারী হাসপাতাল এবং কয়েকটি বেসরকারী হাসপাতালে সম্পুর্ন বিনামুল্যে এ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ