• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে পদমু আবাসিক বিদ্যালয় ভবন উদ্ধোধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2015   Saturday

শনিবার বান্দরবান সদরের উজানী পাড়া পদমু মহা বৌদ্ধ বিহারের আবাসিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩৫ লক্ষটাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্ধোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, সহ প্রকৌশলী বাবু জীবেন্দ্র লাল বড়ুয়া, প্রকৌশলী মোঃ এরশাদ, পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মংক্যাচিং চৌধুরী,বোমাং রাজ পুত্র চহ্লাপ্র“ জিমি,সাচপ্র“ প্রকাশ (ব্রিগেডিয়ার) সুয়ালক ইউনিয়ানের হেডম্যান মংথোয়াইচিংসহ বিশিষ্ট ব্যক্তিরা। 

 

প্রতিমন্ত্রী উপস্থিত বৌদ্ধ ধর্মালম্বিদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদ পুষ্ট হওয়ার কারনে বৌদ্ধ বিহার এলাকায় তিনি এ কাজ করতে সমর্থ হয়েছেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার একটি অসম্প্রদায়িক সরকার। এ সরকারের কাছে কোন ধর্মালম্বী বড় কথা নয়্ বড় কথা হচ্ছে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আগামীতে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

 

তিনি আরো বলেন বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের জনগনের উন্নয়নের ব্যাপারে সবসময় সজাগ  রয়েছে। তিনি সরকারের এ অগ্রগতির কাজকে এগিয়ে নেয়ার জন্য সরকারের সকল উন্নয়ন মুলক কাজ করার জন্য সহযোগীতার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ