• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাসসের আওয়ামীলীগপন্থী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2025   Wednesday

রাঙামাটিতে মারমা সংস্কৃতি সংস্থার(মাসস) আওয়ামীলীগপন্থী কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিগত আওয়ামীলীগপন্থী কমিটির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও বরাদ্দের অর্থ লুটপাটের অভিযোগ করেছেন। ওই কমিটির রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুশাইন চৌধুরীরাসহ অন্যান্যর বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

বুধবার রাঙামাটি চেম্বার্স অব কমার্স মিলনায়তনে আয়োজিত মাসসের নব নির্বাচিত কমিটির আয়োজিত সংবাদ সন্মেলনে কমিটির নেতৃবৃন্দ এ অভিযোগ  তুলেন। 

সংবাদ সন্মেলনে নেতৃবন্দ অভিযোগ করেন, মারমা সম্প্রদায়ের না হয়েও বিগত কমিটিতে রাঙামাটির আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার এ লুটপাটের জড়িত ছিলেন। মাসসের নাম দিয়ে গত ১৭ বছরে ব্যাপক অনিয়ম ও লুটপাট করেছেন। ৫আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের কারণে আওয়ামীলীগ সরকার পতনের পর অভিযুক্তরা পলাতক রয়েছেন।  তবে এ অভিযোগের  বিষয়ে সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও অংসুশাইন চৌধুরীর সাথে যোগাযোগ  চেষ্টা করেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মাসসের সহ-সভাপতি মুইথুইঅং মারমা।বলা হয়, রাঙামাটি জেলায় বসবাসরত পশ্চাদপদ মারমা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন, ঐক্য,শিক্ষা প্রসার, শান্তি,কৃষ্টি,সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষনসহ ইত্যাদি উন্নয়নের লক্ষে ২০০০সালে মাসস সংগঠনটি গঠন করা হয়। সংস্থাটি ৫ থেকে ৬ বছর ঐক্যমত নিয়ে পরিচালিত হলেও পরবর্তীতে ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসরা একছত্রভাবে অনিয়ম ও লুটপাটে মেতে উঠেন। আওয়ামী দোসরা ফ্যাসীবাদী ষ্টাইলে কোন দলিলপত্র ছাড়াই সংস্থাটি পরিচালনা করেছেন। এমনকি সরকারী-বেসরকারী বিভিন্ন ব্যক্তি থেকে অনুদান ও সদস্যদের মাসিক চাঁদার কোন অডিট ও হিসাব নিকাশ লিপিদ্ধ করেননি। শহরের আসামবস্তি এলাকায় মাসসের তিন তলা বিশিষ্ট নিজস্ব ভবন থাকলেও  কার্যালয়ে কোন সরঞ্জাম নেই। বর্তমানে সংস্থাটির কার্যালয়টি তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গত বছর এপ্রিল মাসে ঐতিহ্যবাহী জলকেলী(পানি খেলা) অনুষ্ঠানের নাম দিয়েও আওয়ামীলীগপন্থী এ কমিটি ব্যাপক অনিয়মও করেছেন। তবে ৫আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের কারণে ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের পতনের পর  এসব আওয়ামীলীগপন্থী কমিটির সদস্য ও তাদের দোসদের বিভিন্ন মামলা থাকায়  আত্নগোপণে রয়েছেন।

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, রাঙামাটির দশ উপজেলার মধ্যে আট উপজেলায় মারমা জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এসব জনগোষ্ঠীর মাসসের দ্বারা পরিচালিত হয়ে আসছে। মারমা সম্প্রদায় চাই এ সংস্থাটি অরাজণেতিক ও সবাইয়ের জন্য উন্মুক্ত থাকবে।  

সংবাদ সন্মেলনে এসময় উপস্থিত নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক উসানু মারমা, লাকী মারমা, মংথুই প্রæ মারমা, পাইচিমং মারমা, চথোয়াই প্রæ মারমা, সাচিং উ মারমাসহ অন্যান্যরা। সংবাদ সন্মেলনে সংস্থাটির  উপদেষ্টা কমিটি, নির্বাহী ও কার্যকরী কমিটির নাম ঘোষনা করা হয়।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ