• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে বই উৎসব

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2024   Monday

সোমবার নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন এই প্রতিপাদ্যর মধ্য দিয়ে সারা দেশের ন্যায়  বিলাইছড়ি উপজেলাতেও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে নতুন বই।

 

প্রতি বছরের মত একযোগে বই উৎসব পালনের কারণে জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপজেলা সদরের একাধিক বিদ্যালয়ে উপস্থিত থেকে বই বিতরণ করেন।  বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়, রাইখ্যাং রাজগুরু অগ্রবংশ উচ্চ  বিদ্যালয়, দীঘলছড়ি ও বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বই বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা ও নিরালা কান্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, ইউপি চেয়ারম্যানদ্বয় সুনীল কান্তি দেওয়ান ও আতোমং মার্মা,  একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, হেডম্যান শান্তি বিজয় চাকমা প্রমূখ।  
 
 
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিলাইছড়ি উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক  এবং উচ্চ বিদ্যালয়সহ প্রায় ৬০ টি বিদ্যালয়ে নতুন বই বিতরণ হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ