• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সময়সীমা বেঁধে দেয়ার প্রতিবাদে অর্নিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন মহালছড়ি জেলে ও ব্যবসায়ীদের

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2023   Saturday

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্ব আদায়ের নিদিষ্ট সময়সীমা বেঁধে দেয়ার প্রতিবাদে শনিবার থেকে অনিদিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ অবস্থান ধর্মঘট পালন করছেন খাগড়াছড়ির মহালছড়ি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।


কাপ্তাই হৃদ হওয়ার পর থেকে  খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জেলেরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মহালছড়ির উপকেন্দ্রে যে কোন সময় রাজস্ব দিয়ে মাছ বিক্রি করে আসতেছেন। কাপ্তাই হৃদে বিগত ৪ মাস ১২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর গেল ১ সেপ্টেম্বর থেকে হৃদে মাছ ধরা শুরু হয়। হঠাৎ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপক ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্ব আদায়ের সময়সীমা বেঁধে দেন। সময় বেঁধে দেয়ার কারণে বিপাকে  পড়েন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীরা বলেন অনেক জেলে রাতে মাছ ধরা পর রাত ৩ টা থেকে মাছ ঘাটে আনা শুরু করেন এবং ব্যবসায়ীরা রাতে রাজস্ব দিয়ে, তারা সে মাছ গুলো ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠিয়ে দেন। রাতে মাছ পাঠালে মাছগুলো ভোর সকালে বিক্রি হয়, এতে তারা ন্যায্য মূল্য পান । বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নতুন সময় বেঁধে দেয়ার কারনে তারা আর জেলার বাইরে মাছ পাঠাতে পারছেন না। কারন সকালে মাছ পাঠালে সে মাছ গুলো পচে  যায় আর বিক্রি হয় না, এতে তারা ক্ষতির শিকার হন। তাদের দাবী নতুন নিয়ম রাজস্ব আদায় করা হলে তাদের ব্যবসায়ে ক্ষতি হবে এতে ব্যবসা করা না করার সমান হবে। তাই  রাজস্ব আদায়ের বেঁধে নতুন নিয়ম বাতিল করার জন্য মাছ ধরা বন্ধ ও অবস্থান ধর্মঘট পালন করছেন জেলে ও ব্যবসায়ীরা।


মহালছড়িতে  প্রায় ১ হাজার ৫শত ৯১ জন সরকারীভাবে নিবন্ধিত জেলে কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। নিবন্ধন ছাড়াও অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে।


মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নতুন সময় বেঁধে দেয়ার কারনে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ক্ষতির শিকার হবেন। তিনি এই নিয়ম বাতি করার অনুরোধ জানান।


বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মহালছড়ি উপকেন্দ্রের ষ্টেশন কর্মকর্তা জানান জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবী, তিনি উর্ধ্বতন কর্তৃটক্ষকে জানিয়েছেন।  কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করবেন।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ