• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিলাইছড়িতে বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত ৬০০পরিবারকে গৃহ নির্মাণে নগদ অর্থ প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2023   Tuesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশ এগিয়ে এসেছে। মঙ্গলবার  ক্ষতিগ্রস্ত ছয় শত পরিবারকে  মাঝে নগদ অর্থ ও কিট বক্স বিতরণ করা হয়েছে।


গেল আগষ্টে প্রথম সপ্তাহে ভয়াবহ বন্যায় বিলাইছড়ি  উপজেলা সদর ও ফারুয়া ইউনিয়নে ১৬ টি গ্রাম প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্যায় ও ভুমি ধসে ১১৭৪ টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয় ১৫৪টি ঘর। এ ইউনিয়নে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় ৬শত পরিবার।


বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাঙামাটি পৌরসভা ও বিলাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারসমুহের জন্য জরুরী মানবিক সহায়তা প্রকল্পের আর্থিক সহায়তা দেয় ইউকেএইড, নেদারল্যান্ড সরকার ও জেওএ এর আর্থিক সহায়তায় ও স্টার্ট ফান্ডের কারিগরী সহায়তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি তঞ্চঙ্গা, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক ধনঞ্জয় ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন আশিকার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমা।


অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা সদেরর ২০০ ও ফারুয়া ইউনিয়নের ৪০০ পরিবারকে  সাড়ে ৫ হাজার টাকা করে নগদ ৩৩ লক্ষ টাকা, ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন, বন্যায় ও ভূমি ধসে বিলাইছড়ি সদর ইউনিয়ন ও ফারুয়া ইউনিয়নের লোকজন সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কষ্ট কিছুটা দুর করতে বেসরকারী উন্নয়ন সংস্থা  আশিকা ও কারিতাস এগিয়ে এসেছে। তবে  যারা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে এ সহায়তা দেওয়া হচ্ছে। এখানে কারোর ভূল বুঝাবুঝি বা সন্দেহ চোখে দেখা কোন অবকাশ নেই। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি সহায়তা দেওয়া এ অর্থ ও কিট বক্স  সঠিক কাজে লাগিয়ে আবারো ঘুরে আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ