• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাবিপ্রবির কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল ও রফিকুল

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2023   Tuesday

রাঙাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) কর্মচারী কল্যাণ সমিতিতে সভাপতি পদে মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচিত এ কার্যনির্বাহী সমিতি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।

 

৭ ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দুপুর ২টা  থেকে  বিকাল ৪টা পর্যন্ত  কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ প্রধান নির্বাচন কমিশনার, রাবিপ্রবির প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি  জুয়েল সিকদার নির্বাচন কমিশনার ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড.নিখিল চাকমা এবং সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

 

নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে যান রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। তারা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ ও নিয়মতান্ত্রিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন। 

 

১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বর্ণা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক এনভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মাল্য চাকমা, দপ্তর সম্পাদক চচিং মং মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভুষেণ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং সদস্য হিসেবে চহ্লাপ্রু মারমা, হ্লাচাই মারমা এবং মোঃ আফছার আলী।  নির্বাচিত কমিটির সদস্য, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, প্রক্টর, রেজিস্ট্রার সহ উপস্থিত সকল শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান।

 

রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত থেকে নির্বাচনে অংশ গ্রহণকারী সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা,  রাবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

নির্বাচিত সদস্যদেরকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

 এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা বলেন, জয় পরাজয় সব নির্বাচনে থাকবে।  এতে হতাশ না হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সহমর্মী হয়ে কাজ করার আহবান জানান।

 --প্রেস বিজ্ঞপ্তি। 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ