• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে বই উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2023   Sunday

 

 

 

খাগড়াছড়িতে নতুন বছরের প্রথম দিনে  সব শ্রেণীর  পাঠ্যপুস্তক পায়নি  শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে জেলার ৭ শ ৬ টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ শ ২৩ টি মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে বই বিতরণ উৎসব শুরু হয়।

 

খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলা দেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। তবে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কোন পাঠ্যপুস্তক পায়নি। একই অবস্থা নিম্ন মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীতেও।  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, খাগড়াছড়িতে প্রাথমিক পর্যায়ের ১ লাখ ১৩ হাজার ২ শ ৩২ জন শিক্ষার্থীর জন্য ৪ লাখ ৫৭ হাজার ৬ শ ৯২ টি পাঠ্যপুস্তকের চাহিদার বিপরীতে মিলেছে ১ লাখ ৭৪ হাজার ৬ শ ৫৯ টি। যা মোট চাহিদার ৩৮ শতাংশ। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের জন্য শতভাগ পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ পাওয়া গেছে।

 

এদিকে মাধ্যমিকে পাঠ্যপুস্তকের চাহিদা সাড়ে ৯ লাখ হলেও দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের ছাড়া অন্য মাধ্যমের পুরোপুরি পুস্তক পাওয়া যায়নি। খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান জেলায় মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক মিলে ১শ২৩ টি বিদ্যালয় আছে। এর মধ্যে মাধ্যমিকে সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং কারিগরি ও মাদ্রাসার সকল বই পাওয়া গেছে। শুধু ষষ্ঠ শ্রেণির বই পাওয়া যায়নি। তিনি জানান ষষ্ঠ শ্রেণির বই পরিবর্তন হওয়ায় বই পেতে দেরী হচ্ছে, তবে দ্রুত বই পাওয়া যাবে। তিনি আরো জানান জেলার সকল বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে।

---হিলবিডি/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ