• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

পানছড়িতে হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের মানবন্ধবন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2022   Saturday

খাগড়াছড়ির পানছড়িতে এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি জবর দখল করার জন্য মিথ্যা মামলা দায়ের, হুমকি ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

শনিবার সকালে পানছড়ি বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,‘ পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ডের মাধ্যমে প্লট নিয়ে আমরা ব্যবসা করছি। এজন্য সরকারকে  নিয়মিত রাজস্ব করও প্রদান করছি। কিন্ত পানছড়ির ‘চিহ্নিত ভূমিদুস্য, মামলাবাজ’ আব্দুল করিম এসব প্লট নিজের জায়গা দাবি করে আসছে। বিভিন্ন সময় বাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। এমনকি ব্যবসায়ীদের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।’ এসব হয়রানি বন্ধে প্রশাসনের হসÍক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা ।
মানববন্ধনের  বক্তব্য রাখেন পানছড়ি বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, বিজয় কুমার দে, উত্তম কুমার দে, শহিদুল ইসলাম, সমীর কান্তি সাহা, ফারুক  হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে  এর  হয়রানি বন্ধের প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) বরাবর স্মারকলিপি পেশ করে।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল করিম বলেন,‘ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা প্রপাগান্ডা। আমি তাদের (ভূমি দখলকারী) অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে পানছড়ি ছেড়ে পরিবার নিয়ে  জেলা শহরে মানবেতর জীবন যাপন করছি। আমি প্লটের দখল পাওয়ার জন্য ১৯৯৯ সালে আদালতে মামলা করেছি। দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশন  আমার পক্ষে রায় ঘোষণা করে ৬০ দিনের মধ্যে আমাকে  জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু আমার জমি আমাকে বুঝিয়ে না দিয়ে ব্যবসায়ীরা দখল করে আছে। গত বছরের ২২ অক্টোবর  আমাকে পানছড়ি বাজারের ছুরিকাঘাত করেছে।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থ সংকট ও প্রাণহানির ভয়ে আমি উচ্ছেদ মামলাও করতে পারছি না।’

---হিলবিডি২৪/সম্পদনা.এ,ই



 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ