• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

এডিবি প্রতিনিধি দলের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2022   Tuesday

মঙ্গলবার এশিয়া উন্নয়ন ব্যাংকের(এডিবি) একটি টিম রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেছেন।


পরিষদ চেয়ারম্যান কক্ষে সাক্ষাতকালে এসময় পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পাংখোয়া এবং নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান।  এডিবির পক্ষে টিম লিডার এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রিন্সিপাল ওয়াটার রিসোর্স স্পেশালিস্ট সনৎ ডি রানাওনার নেতৃত্বে টিমের অন্যান্য সদস্যরা হলেন এসোসিয়েট পোর্টফোলিও ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল হক, সিনিয়র সোশাল ডেভেলাপমেন্ট অফিসার নাসিবা সেলিম, সেফগার্ড অফিসার কাজী আকমিলাসহ এডিবির অন্যান্য কর্মকর্তারা।


সাক্ষাকালে প্রতিনিধি দলটি জানান, এশিয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে কাইমেট লিসিলিয়েস্ট লাইভলিহুড ইমপ্রুমমেন্ট এন্ড ওয়াটারসেট ম্যানেজন্টে ইন চিটাগং হিল ট্রাক্টস নামে একটি প্রকল্প বাস্তবায়িত করতে যাচ্ছে। এ প্রকল্পের কাজের পরিধি ও পরিকল্পনা প্রণয়নে পরিষদের মতামত গ্রহণের জন্য তাদের আগমন। বিশেষ করে মানুষের জীবিকা, পরিবেশ এবং পানীয় জল সরবরাহে পরিষদের একাধিক সংস্থা কাজ করে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তাদের এ সফর।


পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রতিনিধিদলকে বলেন, পার্বত্য চট্টগ্রামে এশিয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছে। প্রকল্প পরিকল্পনা করার সময় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, কৃষি সুবিধা বৃদ্ধিতে কার্যক্রম গ্রহণ, দুর্গম অঞ্চলের মানুষের সুপেয় পানি পাওয়ার সুযোগ সৃষ্টিসহ সেচের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জলবায়ু মোকাবেলায় কার্যক্রম গ্রহণ করার জন্য তিনি প্রস্তাব রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ