• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে আইসিটি আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2022   Sunday

রোববার রাঙামাটিতে আইসিটি আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র সরকারি তহবিলের অংশের আইসিটি আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য প্রবর্তক চাকমা, এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঔশ^র্য চাকমা, কর্ণফুলী আইটি লিমিটেডের কনসালট্যান্ট ড. মোঃ রুকুনুজ্জামান শাহীন ও চেয়ারম্যান জগত আলো চাকমা। স্বাগত বক্তব্য রাখেন এসআইডি-সিএইচটি, ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ প্রকল্পের ফোকাল পার্সন ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য ঝর্না খীসা এবং পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ ৫০জন প্রশিক্ষণার্থী।


উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বিশ^ায়নের এই প্রতিযোগিতার যুগে নিজেদেরকে ভবিষ্যত কাজের উপযোগি করে গড়ে তোলার জন্য আইসিটি আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষ হয়ে দেশে বিদেশে অনলাইনে কাজের সুযোগ পেলে পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হবে বলে তিনি মনে করেন। তিনি প্রশিক্ষণার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ