• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লক্ষ্মীছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের নারী সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2022   Tuesday

 

 

 

হিল উইমেন্স ফেডারেশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় পৃথক দুই স্থানে নারী সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

হিল উইমেন্স ফেডারেশনলক্ষ্মীছড়ি উপজেলা শাখার সদস্য জননী চাকমার পাঠানো এক বিবৃতিতে বলা হয়,  হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার উদ্যোগে সদর ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার আহ্বায়ক জয়ন্তী চাকমার সভাপতিত্বে ও সদস্য আপনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি পাইচি মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য জেসি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সহ-সভাপতি রিটন চাকমা প্রমুখ।  সমাবেশের আগে যতিন্দ্র কার্বারী পাড়া থেকে মিছিল সহকারে শিলাছড়িতে এসে সেখানে সমাবেশ করেন। 

 

অপরদিকে দুল্যাতুলি ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সদস্য জননী চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য কেমি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি রুপান্ত চাকমা। এর আগে  দুল্যাতলী ইউনিয়নের বানরকাটা এলাকা থেকে মিছিল সহকারে এসে উপজেলা এলাকা প্রদক্ষিণ করে উপজেলা হাসপাতালের সামনে সমাবেশ করা হয়।

 

 সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে একদিকে নানা উছিলায় ভূমি বেদখল করে পাহাড়িদের বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র, অপরদিকে নারী নির্যাতনসহ অন্যায় দমন-পীড়ন অব্যাহত রয়েছে। ফলে পাহাড়িদের জাতীয় অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। তাই অস্তিত্ব রক্ষার জন্য আমাদের আন্দোলন ছাড়া কোন পথ নেই।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ