• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালী-চট্টগ্রাম সড়কে অতিরিক্ত বাঁশ বোঝাই ভারী ট্রাক পাড়াপাড়ে ক্ষতিগ্রস্থ বেলি ব্রিজ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2022   Wednesday

কাউখালী-রাঙামাটির-চট্টগ্রাম সড়কে অতিরিক্ত বাঁশ ও ইট বোঝাই ভারী ট্রাক পাড়াপাড়ের কারণে বুধবার খামার পাড়ার বেলি ব্রিজটি পাটাতন ভেঙ্গে পড়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।


জানা গেছে, কাউখালী-রাঙামাটির-চট্টগ্রাম সড়কে খামার পাড়া নামক স্থানে বেলি ব্রিজ দিয়ে আজ বুধবার সকালের দিকে অতিরিক্ত বাঁশ বোঝাই ভারী ট্রাক পাড়াপাড়ের কারণে পাটাতনটি ভেঙ্গে পড়ে। এতে যানবাহন বন্ধ হয়ে যায়। ওই সেতু দিয়ে ৫ টনের অধিক ভারী যানবাহন পরিবহনের নিষেধ থাকার সত্বেও প্রতিদিন অতিরিক্ত বাঁশ ও অবৈধ ইট ভাটা থেকে ইট বোঝাই ভারী ট্রাক পাড়াপাড়ের কারণে এই বেলি ব্রিজটির পাটাতন ও মাঝের কিছু অংশ ভেঙে পড়েছে।


রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, আমরা বিষয়টি নজরে আসার পর মেরামতের জন্য চেষ্টা করছি। আশা করি তিন থেকে চার দিনের মধ্যে পুনরায় চালু করা হবে। তবে বিকল্প সড়ক হিসেবে কাউখালী-ঘাগড়া সড়কে যানবাহন চলাচল করবে। তিনি আরো জানান, কাউখালী-রাঙামাটির-চট্টগ্রাম সড়কে থাকা বেলি ব্রীজ দিয়ে অবৈধ ইট ভাটার ট্রাক চলাচল বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনকে বলা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ