• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ২য় দিনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2021   Wednesday

 

কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। আওয়ামীলীগ সারা জেলায় এমন অন্তত ৫ হাজার ৩শ পরিবারকে খাদ্য সামগ্রি তুলে দিয়েছে। গত দু‘দিনে জেলার ৯ উপজেলায় এসব খাদ্য সামগ্রি বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র্র লাল ত্রিপুরা এমপি। খাদ্য সামগ্রর মধ্যে রযেছে দশ কেজি চাল, আলু, লবন, তেল, পেয়াজ, ডাল।

বুধবার সকালে ২য় দিনের মতো জেলার মহালছড়ি টাউন হলে এ খাদ্য সামগ্রী বিতরণের কাজ উদ্ভোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, ‘আমরা নেতাকর্মীরা সাধ্যমত এগিয়ে এসেছি। এখন ৫ হাজার ৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছি। ফুরিয়ে এলে আরো সহায়তার হাত বাড়ানো হবে।’
উল্লেখ্য যে, এবার কঠোর লকডাউনের মধ্যে এটাই খাগড়াছড়িতে প্রথম খাদ্য সামগ্রি বিতরণ।

জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, কঠোর লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ কর্মহীন লোক ও দরিদ্র মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা আওয়ামীলীগ এই উদ্যোগ গ্রহন করে। জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেরা চাঁদা তুলে ৫০ লক্ষাধীকেরও বেশি টাকা সংগ্রহ করে এ খাদ্য সামগ্রী বিতরণ করে পুরো জেলায়।  এর আগে তিনি দিক নির্দেশনা দেন জনসংখ্যার ভিত্তিতে উপজেলা ওয়ারি পরিবার গুলোর তালিকা প্রস্তুত করার। পরে তৃণমূল কদলে নেতাকর্মীদের  সহায়তায় কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

তিনি আরো জানান, ‘কঠোর লকডাউনে বহু মানুষ খাদ্য সংকটে পড়েছে। অনেকে খাবার কিনে খাওয়ার সামর্থ হারিয়েছে।  এটা আমরা দেখে থাকতে পারিনা। তাই নিজেরাই টাকা পয়সা তুলে অভাবীদের মধ্যে বিতরণের চেষ্টা করছি মাত্র।তিনি সামর্থবান সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।  

ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, এডভোকেট আশুতোষ চাকমা, মংক্যচিং চৌধুরী, শতরূপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল,  বিশ্বজিৎ রায় দাশ প্রমুখ।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ