• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সরকারী চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2021   Sunday

দেশে ক্ষুদ্র নৃ গোষ্ঠীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও বৈষম্যর শিকার হচ্ছে বলে অভিযোগ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকরির ক্ষেত্রে ৫শতাংশ কোটা পুনর্বহালের দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

 

রোববার রাঙামাটিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানোত্তর সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম নাগরিক  সমাজের নেতারা এসব দাবী জানান।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বিপনেট এর যৌথ উদ্যোগে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী, পার্বত্য চট্টগাম বন ও ভুমি রক্ষা আন্দোলন কমিটির সভাপতি সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। সংবাদ সন্মেলনের আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেন পার্বত্য নাগরিক কমিটির নেতৃবৃন্দ।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কোটা ৫শতাংশ থাকলেও তা ২০১৮ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাতিল করা হয়। তবে সে সময় প্রধানমন্ত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে ঘোষনা দিয়েছিলেন। তবে কি আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে অন্ধকারে রয়েছি।


চাকমা রাজা দেবাশীষ রায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ এখনো অনেক পিছিয়ে রয়েছে উল্লেখ করে বলেন, কোটা বিলুপ্তির ফলে আরো বঞ্চিত হচ্ছে। তাই কোটা বিলুপ্তির আগে এসব জনগোষ্ঠীদের বিষয়ে পুর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা জরুরী।


পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, দেশে কোটা বিলুপ্তির পরিবেশ এখনো তৈরি হয়নি। দেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কোটা পদ্ধতি বহাল রাখা অত্যন্ত গুরুত্ব রয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/ এ.ই

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ