• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বাঘাইছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষনণ কর্মশালা

বাঘাইছড়ি প্রতিনিধি,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2021   Wednesday

বুধবার রাঙামাটিতে বাঘাইছড়ি উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত  কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষনণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।  কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ছিলেন বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  নুরমোহাম্মদ,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ও বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খানের প্রতিনিধি এএসআই জাকির হোসেন।

 

প্রশিক্ষণ কর্মশালায় সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

 

কর্মশালার শুরুতেই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র  কনসালটেন্ট ডাঃ মাহবুবুর  রহমান  মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তামাক ও তামাক জাত দ্রবের  ব্যাবহারের ক্ষতিকর দিক তুলে ধরে মতামত প্রদান করেন।

 

বক্তারা  তামাকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং তামাক থেকে সকলকে দূরে থাকার আহব্বান জানান । উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন  সরকার তামাক চাষে নিরুৎসাহিত করছে এরই মধ্যে তামক চাষ ছেড়ে বিকল্প চাষে উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে তারই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে বেশ কিছু বিলবোর্ড লাগানো হয়েছে, এছাড়া প্রকাশ্যে মাদক ও বিক্রি এবং ধূমপায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনের আওতায় আনার বিষয়ে আলোকপাত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ