• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙমাটিতে হিলর ভালাদী ও হিলর প্রোডাকশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2021   Wednesday

বুধবার রাঙামাটিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিলর ভালাদী ও হিলর প্রোডাকশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিলর ভালাদীর উপদেষ্টা ও সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা। এতে সন্মানিত অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা, ঝর্না খীসা, প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম ও সাংবাদিক হিমেল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও পারমিতা চাকমা।


অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কাটেন ও চাকমা গানের অ্যালবাম দ্বি চোগের স্ববন এর মোড়ক উম্মোচন করেন। অ্যালবামটির তিনটি গানের কথা ও সুর করেছেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা। এতে কন্ঠ দিয়েছেন স্থানীয় সংগীত শিল্পী লক্ষী দেবী চাকমা ও পূর্ন্য শংকর চাকমা। অনুষ্ঠানে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমাকে উদ্বোধক হিসেবে স্মারক সম্মাননা, সুশীল প্রসাদ চাকমাকে বছরের সেরা নাট্যকার-২০২০ সম্মাননা, পারমিতা চাকমাকে সেরা সংগঠক-২০২০ সম্মাননা, নমিতা চাকমাকে সেরা অভিনয়-২০২০ সম্মাননা এবং এলিন চাকমাকে সেরা নৃত্য শিক্ষক-২০২০ সম্মননা প্রদান করা হয়েছে।


এর আগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। র‌্যালীটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙামাটি একটি আদর্শ সাংস্কৃতিক অঞ্চল। এখানে ১২টি জন গোষ্ঠীর আলাদা আলাদ সংস্কৃতি রয়েছে। যার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ বিদেশের পর্যটকদের আরো বেশি আকৃষ্ট করা সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ