• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে ত্রিশাল থেকে পদযাত্রা শেষ হবে বৃহস্পতিবার খাগড়াছড়িতে

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2020   Tuesday

বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবী সংগঠন `ফলদ বাংলাদেশ’ ত্রিশাল থেকে পায়ে হেঁটে বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি পৌঁছাবে। গেল ১৬ ডিসেবম্বর গাছের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশ ও বাসস্থানের জন্য তিকারক বৃরে প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ল্েয ৪’শ কিলোমিটার পদযাত্রার সমাপ্তি ঘটবে খাগড়াছড়িতে।

 

১৬ ডিসেম্বর ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই পদযাত্রা। পথে তারা ৭টি জেলাসহ ২৪টি উপজেলাসহ দেড় শতাধিক বাজারে ক্যাম্পেইন করবে। এই ১৬ দিনে দলটি সারাদিন পদযাত্রা করে ময়মনসিংহের গফুরগাঁও, কিশোরগঞ্জ, কটিয়াদী, ভৈরব, ব্রাম্মণবাড়িয়া, কসবা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চৌদ্দগ্রাম, ফেনী, চট্টগ্রামের বারৈয়ারহাট, রামগড়, জালিয়াপাড়া, খাগড়াছড়ির মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ি শহর পর্যন্ত ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।


এই আয়োজনের অগ্রভাগে রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দ্রাবিড় সৈকত, সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমন, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিার্থী রাতুল মুন্সি, হুমায়ুন কবির টুটুল, শাহীন আলম, সুজালো চাকমা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিার্থী নিউটন চাকমা, ফোকলোর বিভাগের শিার্থী রঞ্জিত কুমার ও ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিার্থী ছাব্বির আনাম রেজা। ক্যাম্পেইনকালে এ ৯ সদস্যের সঙ্গে যুক্ত হবেন সংগঠনের স্থানীয় সদস্যরা।


সংগঠনের প্রধান সমন্বয়ক দ্রাবিড় সৈকত বলেন, বাংলাদেশে অপরিকল্পিতভাবে বৃরোপণ হচ্ছে। বিদেশি দাতা সংস্থাগুলো তাদের বাণিজ্যিক স্বার্থে সুদূরপ্রসারী পরিকল্পনাকে কাজে লাগাচ্ছে। সার, বীজের ব্যবসাকে পাকাপোক্ত করার জন্য পরিবেশের জন্য বিপর্যয়কর জেনেও তিকর বৃরোপণ করছে। এভাবে চলতে থাকলে দেশের তথা পরিবেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমরা মাঠে নেমেছি।


বৃপদযাত্রার টিমলিডার মাহমুদুল আহসান লিমন বলেন, পরিবেশের জন্য বৃ অত্যন্ত জরুরি। কিন্তু বৃকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদ ও জনসচেতনতার জন্যই মূলত আমরা এ কর্মসূচি নিয়েছি। তিনি জানান, ২০১২ সাল থেকে ফলদ বৃরোপণের প্রয়োজনীয়তার ওপর কাজ করছেন তারা। এ পর্যন্ত তারা দেশের নানা প্রান্তে দুই লাখ ৭৫ হাজার ফলদ বৃরোপণ করেছেন। সেগুলোর ৯৫ ভাগই টিকে আছে।


খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ জানান, ‘ফলদ বাংলাদেশ’-এর এই পদযাত্রা পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে একটি সময় উপযোগী সাহসী উদ্যোগ। খাগড়াছড়ি এসে পৌঁছানোর প্রাক্কালে বুধবার বিকেলে তাঁদের শহর সংলগ্ন সুবিধাজনক স্থানে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।


‘ফলদ বাংলাদেশ’ পদযাত্রীরা বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহীদ দেীতে শ্রদ্ধা জ্ঞাপন, ফলদ বাগানীদের সাথে সৌজন্য সাক্ষাত, সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় এবং পরিবেশকর্মীদের সাথে সভা করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ