• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জাতীয় জলাতঙ্ক নিমূর্ল কর্মসূচির লক্ষ্যে মহালছড়িতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2020   Monday

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নিমূর্লের লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম  উপলক্ষে সোমবার মহালছড়ি উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্টা চাকমার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত।  এসময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি উপজেলার প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা শ্রুতি চাকমা, খাগড়াছড়ি জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

স্যানিটারি ইন্সপেক্টর  সুরেশ চাকমার সঞ্চালনায় এবং রবিউল ইসলামের স্লাইড শো প্রদর্শন ও  উপস্থাপনা করেন। আলোচনা সভায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ধনিষ্টা চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন ইউএনও প্রিয়াংকা দত্ত, প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা শ্রুতি চাকমা এবং জেলা শিক্ষা কর্মকর্তা। 

 

 

সভায় বলা হয়, উক্ত কর্মসূচির আলোকে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত ব্যাপক হারে মহালছড়িতে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচি চালানো হবে বলে অবহিত করা হয়।

 

 

উল্লেখ্য, ২০১৬ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ৯০ ভাগ কমিয়ে আনা এবং ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রন এবং নির্মূল কর্মসূচি চালু রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ