• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সুবলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামুল্যে বই ও সুরক্ষা সামগ্রী বিতরন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2020   Thursday

রাঙামাটির সুবলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই, খাতা-কলম শিক্ষা সামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জনসাধারণের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভার আয়োজন করে সুবলং ইউনিয়ন পরিষদ। সুবলং বাজারের হাটখোলা মঞ্চে অনুষ্ঠিত সভায় সুবলং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমার সভাপতিতত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন বরকল প্রেসকাবের সভাপতি বিহারী চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সুবলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম, বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্নপুর্ণ চাকমা, সুবলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উতঙ্গ মনি চাকমা, প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন ১নং সুবলং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম।


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল হক বলেন- শিক্ষার্থীদের সবচেয়ে আরাধ্য বিষয় জ্ঞান। বইয়ের মাধ্যমে তারা সেই জ্ঞান লাভ করে। বই হচ্ছে ছাত্র-ছাত্রীদের আলোক বর্তিকা। তাই বই বিতরণ মানেই জ্ঞান দান। বই বিতরণ মানে আলো ও স্বপ্ন বিতরণ করা। এই মহৎ কাজ সুন্দরভাবে ধারাবাহিকভাবে সম্পাদনের জন্য সুবলং ইউনিয়ন পরিষদের চেযারম্যান তরুণ জ্যোতি চাকমাসহ পরিষদের সদস্যবৃন্দকে সাধুবাদ জানান তিনি। তিনি আরো সুখী সমৃদ্ধ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুন্দর বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে শিক্ষাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে।


উল্লেখ্য বিগত কয়েক বছর ধরেই সুবলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ করা হচ্ছে। বরকল উপজেলার কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে বরকল উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানালে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল হক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ