• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদ রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020   Sunday

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্যে মৌলবাদীদের হামলা ও ভাস্কর্য্যে নির্মাণের বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদ রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ।

 

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।


রাঙামাটি জেলা যুব লীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো শাহজাহান, রাঙামাটি শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।


এসময় সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনুভূতির নাম ভালোবাসার নাম৷ এই অনুভূতিতে আঘাত দেয়া মানে সমগ্র বাংলার মানুষের হৃদয়ে আঘাত দেয়া৷ আর যখন জাতির জনকের ভাস্কর্য ভাঙার হুমকি আসে, তখন বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন স্বত্ত¡া। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুও থাকবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করবে, তাদের আমরা দাঁতভাঙা জবাব দেয়া হবে।


বক্তারা আরো বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পারিজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।


বক্তারা আরো বলেন, কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু উগ্র জাতীয়বাদ স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ও অবমাননাকর ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিরা একত্রিত হয়ে তাদের মোকাবেলা করতে হবে। তাই আমরা মৌলবাদী ও উগ্রপন্থীদের উদ্দেশে সাবধান করে বলতে চাই-এটা রাঙামাটির মাটি। এখান থেকে উগ্রবাদ ছড়ালে জিহŸা মাটিতে পুঁতে ফেলা হবে। বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না। বঙ্গবন্ধু সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য জাতি আর সহ্য করবে না।


সমাবেশে থেকে অনতিবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর ও নির্মাণ নিয়ে অপব্যাখ্যা ও অপমাননাকর বক্তব্যদানকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রæত শাস্তির দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ