• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সেলাই মেশিন, ঢেউ টিন, নগদ অর্থ বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি জুরাছড়ি উপজেলায় দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন, ঢেউ টিন, নগদ অর্থ বিতরণ এবং স্থানীয় প্রশাসন-হেডম্যান কার্ব্বারীদের সাথে মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়ি জোন সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় জোন অধিনায়ক লেপ্টেনেন কর্নেল তানভীর হোসেনের সভাপতিত্ব করেন। জোন উপ-অধিনায়ক মেজর নাজমুল হাসানের ধারা সঞ্চলনায় সভায় নবাগত জোন অধিনায়ক মুহাম্মদ আকতারুজ্জামান ফয়সাল, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ মঞ্চে উপস্থিত ছিলেন।


সভা শুরুতেই জোন অধিনায়ক লেপ্টেনেন কর্নেল তানভীর হোসেন নবাগত জোন অধিনায়ক মুহাম্মদ আকতারুজ্জামান ফয়সালকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। এর পর সভায় উন্নয় পরিকল্পা ও বাস্তবায়ন চিত্র তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাই, ইউপি চেয়ারম্যান জুরাছড়ি ক্যানন চাকমা, বনযোগীছড়া সন্তোষ বিকাশ চাকমা, মৈদং সাধনানন্দ চাকমা এবং দুমদুম্যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা। এছাড়াও উম্মুক্ত আলোচনায় স্থানীয় হেডম্যান, কার্ব্বারী এবং গন্যমান্য ব্যক্তি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনর কথা তুলে ধরেন।
নবাগত জোন অধিনায়ক মুহাম্মদ আকতারুজ্জামান ফয়সাল বলেন, সেনা প্রসাশনকে পর্যাপ্ত ও সঠিক ভাবে সহযোগীতা প্রদান করা হয়, তাহলে এই উপজেলা আরো উন্নয়ন করা সম্ভব। যারা ব্যবসা ও পড়া লেখা করছেন তাদের আরো উন্নতি হবে।
তিনি আরো বলেন বিগত সময়ে যেভাবে পাহাড়ে সেনা বাহিনী প্রান্তিক পর্যায়ে সার্বিক সহযোগীতা প্রদান করেছে-বর্তমানেও এ সহযোগীতা অব্যহত তাকবে।


এ সময় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা আবেগিত হয়ে বলেন, বর্তমান পাবর্ত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতে জনপ্রতিনিধিরা যেন ফুটবল খেলার মাঠে বলের মত হয়ে পড়েছে। কেননা, বিরাজমান পরিস্থিতে এখন জনপ্রতিনিধিরা প্রতিবন্ধি বোবার মত স্বপ্নের কান্ডারী।


তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতি এমন, কোন দুবৃত্তের হামলায় অপ্রীতিকর ঘটনা ঘটলেই অহেতুক ভাবে মামলায় জনপ্রতিনিধিদের নাম চলে আসতেছে। শুধু জনপ্রতিনিধিই নয়-স্থানীয় হেডম্যানদেরও সংযুক্ত করা হচ্ছে। সুতরাং বর্তমানে কোন ঘটনা ঘটলেই জনপ্রতিনিধিরা মামলার জটিলতার অসহায় মানবেত জীবন যাপন করতে হয়। এলাকায় সুষম উন্নয়নের ধারা অবহ্যত রাখতে এমন আইনি জটিলতায় নিরুপরাধদের মামলায় না জড়ানোর জন্য সেনা প্রশাসনের সুদৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।


পরে সতের জনকে আর্থিক অনুদান, ৫জন গৃহহীনদের জন্য ঢেউ টিন, দুস্থ্য নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য ২ জনকে সেলাই মেশিন, নারী ক্রিকেট খেলোয়ারদের জন্য ক্রিকেট সরঞ্জম ও জার্সি বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ