• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আর্ন্তজাতিক রেডি গ্রাফার দিবস উদযাপন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2020   Sunday

পাহাড়ের সাংবাদিকতার পথিকৃত ও চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় পদক প্রদানের দাবী জানিয়েছেন বিশিষ্টজনরা।

 
রাঙামাটিতে ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আর্ন্তজাতিক রেডি গ্রাফার দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের চেতনায় তথ্য প্রযুক্তি প্রসারে প্রত্যাশা ও প্রাপ্তিতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার রাঙামাটি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ধর্ম বিষয়ক পরিচালক হাজ্বী আবুল কালাম, চট্টগ্রাম বিভাগীয় সদস্য নুরুল ইসলাম প্রমুখ। পরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মানবাধিকার কর্মীদের শপথ গ্রহন ও পরিচয়পত্র বিতরন করা হয়।


সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে রেডি গ্রাফারের ভূমিকা অপরিসীম। ১৯৭১ সালে এই রেডি গ্রাফারের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এর মাধ্যমে সারা দেশের মানুষ জেনে ছিলো স্বাধীন বাংলাদেশের নাম। পরবর্তীতে রেডি গ্রাফার থেকে রেডিও গ্রাফার হিসেবে শব্দটি রুপান্তিরিত করা হয়। আর বর্তমান আওয়ামীলীগ সরকার রেডি গ্রাফার সর্ম্পকে জানাতে ও তার প্রসার ঘটাতে কাজ শুরু করেছে। তাই সবাই মিলে রেডি গ্রাফারকে মানুষের মাঝে পৌঁছে দিতে এক হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।


সভায় বক্তারা আরো বলেন, রাঙামাটির দূর্গম এলাকার মানুষ এখনো রেডিও এর উপর নির্ভশীল। দেশে দূর্যোগ, কৃষিসহ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা জানতে রেডিও কোন বিকল্প নেই। কারণ পার্বত্যাঞ্চলে অনেক দূর্গম এলাকা আছে যেখানে এখনো বিদ্যুতের আলো পৌঁছাইনি। তাই দূর্গম এলাকার মানুষ দেশের সব খবরা খবর পেয়ে থাকেন রেডিও এর মাধ্যমে। কিন্তু পার্বত্য এলাকায় এখনো পূণাঙ্গ রেডিও ষ্টেশন চালু করা হয় নাই। তাই সরকারকে পার্বত্য জেলা রাঙামাটিতে একটি পূর্ণাঙ্গ রেডিও ষ্টেশন চালুর দাবী জানান।


বক্তারা বলেন, পার্বত্য এলাকায় রেডিও মাধ্যমে দেশের আনাচে কানাচে সব কিছু জানতে পারছে তেমনী পার্বত্য এলাকার মানুষের সুখ, দুঃখ দূর্দশার সব খবর সেই সময় থেকে মানুষের মাঝে পৌছে দিয়েছেন দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমির প্রকাশক ও সম্পাদক চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। তিনি বাংলাদেশ বেতারের শুরু থেকে পাহাড়ের সব খবরা খবর পৌছে দিয়েছেন গ্রাম থেকে শহরে। তিনিই হচ্ছেন পাহাড়ের সাংবাদিকতার বাতি ঘর। তার হাত ধরেই পাহাড়ে সাংবাদিকদের সৃষ্টি। তাই আমরা চাই সাংবাদিকতার পথিকৃত ও চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমির প্রকাশক ও সম্পাদক চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় পদক প্রদান করা হোক। যাতে করে তার কর্মময় সারা জীবনের প্রাপ্তি স্মৃতি হয়ে থাকে। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ পাহাড়ের সাংবাদিকতার পথিকৃত ও চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে তার প্রাপ্তি প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ