• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শিশু-মেয়ে ও যুবদের সক্ষমতা বৃদ্ধিতে ওয়াই মুভস প্রকল্পের অবহিতকরণ সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2020   Monday

মেয়ে শিশু ও যুবদের সক্ষমতা বৃদ্ধি ও যৌন সহিংসতা প্রতিরোধে ওয়াই মুভস প্রকল্পের সোমবার রাঙামাটিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় গ্রীন হিল ওয়াই-মুভস প্রকল্প বাস্তবায়ন করছে। 

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। গ্রীনহীলের চেয়ারপারসন টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জগদীশ চাকমা। স্বাগত বক্তব্যে দেন গ্রীনহীলের উপ নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান। ওয়াই-মুভস প্রকল্প সম্পর্কে ধারনাপত্র পাঠ করেন গ্রীনহীলের কর্মসূচি পরিচালক অর্নব দেওয়ান। সভায় প্রকল্প এলাকা সাপছড়ি থেকে কারবারী হেডম্যান জনপ্রতিনিধি, এনজিও কর্মীরা অংশ গ্রহন করেন।


সভায় বলা হয়, ওয়াই-মুভস প্রকল্পটি মূলতঃ শিশু অধিকার বাস্তবায়নের জন্য ন্যাশনাল চিলড্রেন টাস্ক র্ফোস এর সাথে রাংগামাটি সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে বিশেষভাবে কাজ করছে। এছাড়াও শিশু ও যুবরা যেন নিজেদের সুরক্ষায় নিজেরা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেজন্য তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করা। শিশু ও যুব নেতৃত্বাধীন নেটওর্য়াকগুলিসহ সুশীল সমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে মেয়ে শিশুদের অংশ গ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্য অধিকারকে এগিয়ে নিতে গতিশীল সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখা। চলতি বছরের মার্চ থেকে এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয় এবং সমাপ্ত হবে ২০২৪ সালের জুন মাসে। 


প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, শিশু ও মেয়েদের সক্ষমতা ব্যবস্থা করা যায় কিনা গ্রীনহীলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিশু ও মেয়েদেরকে রুট লেভেল থেকে উন্নতি করতে না পারি সুন্দর জীবন বেচে নিতে ব্যর্থ হবে। তাদের একটা জায়গায় সীমাবদ্ধ না রেখে তাদের উন্নয়নে এগিয়ে যেতে হবে।


তিনি আরো বলেন, রাঙামাটিতে অনেক স্থানে চারিদিকে পানি থাকায় তাদের মাবাবারা স্কুলে নিয়ে যেতে কষ্ট হয়। তাই সঠিক সময়ে শিশুরা স্কুলে যেতে না পারায় বয়সের তুলনায় শ্রেনী মিলে না। এছাড়া রয়েছে ভাষাগত সমস্যা। ফলে পিছিয়ে পড়ছে।


তিনি বলেন যুব সমাজ দিন দিন অতপটনে যাচ্ছে। পরিবার থেকে তাদের ভালো শিক্ষা দিতে পারছি না। তারা ভালো সঙ্গ পাচ্ছে না। যুব সমাজ অনেক কিছু করতে পারে। তাদের উদ্ধুদ্ধ করতে হবে তাদের উৎসাহ দিতে হবে।


গ্রীনহীলের চেয়ারপারসন টুকু তালুকদার বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা করে ভালোভাবে কাজ করে যেতে পারছি উল্লেখ করে বলেন, নারী ও শিশু বা এক শ্রেনীদের নিয়ে কাজ করি কিন্তু যুবদের নিয়ে খুব কম কাজ করা হয়। যুবদের নিয়ে কাজ করা যায় কারণ তারা আগামী দিনের ভবিষ্যৎ।


তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে যুবদের প্রশিক্ষন দেয়া হবে তাদের প্রয়োজন অনুসারে। তাদের সক্ষমতা ও অধিকার নিয়ে কাজ করা যেতে পারে। যাতে তারা অধিকারের সচেতনে মুখোপ্রেক্ষিক না হয়ে পড়ে। তিনি ওয়াই-মুভস প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ