• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জেএসএস’র উভয় অংশকে আন্দোলনের ভুল পথ পরিহারের আহ্বান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2020   Wednesday

শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদ থেকে বেরিয়ে এসে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শরীক হওয়ার জন্য জনসংহতি সমিতির উভয় অংশের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা এই আহ্বান জানান।

 

বিবৃতিতে বলা হয়, ‘জনসংহতি সমিতির উভয় অংশের প্রত্যেক নেতা-কর্মীকে বুঝতে হবে যে, শাসকগোষ্ঠী পাহাড়িদের মধ্যে সব সময় ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দিয়ে নিজেদের হীন কায়েমী স্বার্থ হাসিল করতে চায়। গেল ২৩ বছর ধরে তারা এ অপকৌশল প্রয়োগ করে আসছে।’


বিবৃতিতে উভয় অংশের নেতৃত্বকে কথা ও কাজে মিল রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘একদিকে ঐক্যের আহ্বান এবং অন্যদিকে উস্কানিমূলক আচরণ ও রক্তাক্ত হামলা তাদের রাজনৈতিক ও আদর্শিক দৈন্যতারই পরিচায়ক এবং তা ঐক্য ও জাতীয় স্বার্থের জন্য চরম হানিকর।’


শাসকগোষ্ঠীর কোলে থেকে কখনোই জনগণের স্বার্থে আন্দোলন করা যায় না মন্তব্য করে বিবৃতিতে সচিব চাকমা বলেন, ‘এ চরম সত্য সবচেয়ে বেশী বোঝার কথা জনসংহতি সমিতির উভয় অংশের নেতৃত্বের। কারণ চুক্তি-পূর্ব সময়ে যে আন্দোলন হয়েছে তা শাসকগোষ্ঠীর মন যুগিয়ে করা হয়নি।’


ইউপিডিএফ-এর অবস্থান বরাবরই ভ্রাতৃঘাতি সংঘাতের বিপক্ষে ও বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষে বলে তিনি উল্লেখ করেন এবং জেএসএস-এর উভয় অংশকে আন্দোলনের ভ্রান্ত ও জাতির জন্য চরম অনিষ্টকর পথ পরিহার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

 

উল্লেখ্য,মঙ্গলবার বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় জেএসএস-এর একটি অংশের ৬ সদস্য নিহত ও অপর ৩ জন আহত হয়।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ