• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সমাবেশ ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2020   Tuesday

সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল ও দেশের সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মঙ্গলবার খাগড়াছড়ি ও রাঙামাটির ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমাবেশ করেছে।পঞ্চদশ সংশোধনী আইন পাসের ৯ বছর উপলক্ষে ইউপিডিএফের স্থানীয় ইউনিটসমূহ এসব কর্মসূচির আয়োজন করে।

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়,  খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ও ভাইবোনছড়ায় পৃথক পৃথকভাবে ইউপিডিএফের খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউপিডিএফ সংগঠক প্রকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা ও সুদত্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা অর্থ সম্পাদক নরেশ ত্রিপুরা। এছাড়া উক্ত সমাবেশে পেরাছড়া ইউনিয়নের মেম্বার নরেশ চাকমা, সোনামনি চাকমা, সরলাল ত্রিপুরা, জোৎস্না কান্তি ত্রিপুরা এবং বিভিন্ন এলাকার পাড়া কার্বারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অপরদিকে ভাইবোন ছড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা, উপজেলা সংগঠক পার্বণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সমর চাকমা, ৫নং ভাইবোনছড়া ইউপি`র ৪নং ওয়ার্ড সদস্য মতেন্দ্র লাল ত্রিপুরা, কার্বারী এসোসিয়েশনের নেতা কুসুম মনি চাকমা, মনিগ্রামের কার্বারী সোনাত্তন চাকমা ও এলাকার যুব সমাজের প্রতিনিধি সোনামনি চাকমা প্রমুখ।

 

অপরদিকে রাঙামাটির কুদুকছড়িতেও একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশে ইউপিডিএফ সদস্য সাজেক চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক তাপু চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিকন চাকমা প্রমুখ। এছাড়া একই দাবীতে পানছড়ি, লক্ষীছড়ি,রামগড় ও মানিক ছড়িতে সমাবেশ করা হয়েছে।

 

বক্তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেশের সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, সরকার যদি বিতর্কিত এই সংশোধনী বাতিল না করে জাতিসত্তার আত্মপরিচয় মুছে ফেলতে তৎপর থাকে তাহলে পার্বত্য চট্টগ্রাম ও দেশে বসবসারত জাতিসত্তার জনগণ এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে পিছপা হবে না। বক্তারা গণবিরোধী এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে সকল জাতিসত্তার স্বীকৃতি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ