• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

পাহাড়ে বিজু উৎসব বিরত রাখতে অনুরোধ রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2020   Wednesday

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধকল্পে চট্টগ্রামের পাহাড়ী সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান পালনের বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে হেডম্যান এসোসিয়েশন রাঙামাটি জেলা কমিটি।

 

বুধবার হেডম্যান এসোসিয়েশন রাঙামাটি জেলা কমিটির সভাপতি  চিংকিউ রোয়াজার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।

 

প্রেস  বার্তায় বলা হয়, প্রতি বছর পাহাড়ী  সম্প্রদায় প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান ধুমধামের সহিত পালন করে থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এ বছর বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান পালনে বিরত থাকার জন্য অনুরোধ  করা হচ্ছে। তবে, কেউ চাইলে সীমিত পরিমানে পারিবারিকভাবে পালন করতে পারেন। এ বিষয়ে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিষ রায়ের কর্তৃক প্রদত্ত ইউটিউব ও ফেসবুক ভিজিট করতে পারেন,  সমিতি তাঁর সাথে সহমত পোষন করছি।

 

প্রেস বার্তায় জেলার সকল হেডম্যান ও কার্বারীদেরকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান । করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা  ও  যারা চিকিৎসাধিন আছেন তাঁদের আশু আরোগ্য কামনা করা হয়েছে।

 

উল্লেখ্য, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে  তিন পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীরা ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান পালন করে থাকে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ