• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনার প্রভাবে কর্মহীন ৫শ’ ব্যবসায়িকে ত্রাণ দিল রিজার্ভ বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2020   Monday

করোনা ভাউরাস সংক্রমণ প্রতিরোধের কারণে কর্মহীন হয়ে পড়া ৫শ’ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ি দোকনদারদের হাতে  রাঙামাাটি রিজার্ভ ব্যবসায়ি কল্যাণ সমিতির  উদ্যোগে ত্রাণ  সহায়তা দেওয়া হয়েছে।

 

বিজার্ভ বাজারস্থ ব্যবসায়ি সমিতির কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য হাজি মুছা মাতব্বর,উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান,লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম,ব্যবসায়ি সমিতির সহ সভাপতি বিমল বড়–য়া, ব্যবসায়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালা উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর,অর্থ সম্পাদক মোঃ আকতার কামাল,সাংগঠনিক ও প্রচার সম্পাদক মিজানুর রহমান,সদস্য-মো. দিদার,আবুল হোসেন ভাসানী ও মো. আজিজ প্রমুখ।

 

বিজার্ভ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আনোয়ার মিয়া বানু কমিশনার  জানান,  কর্মহীন ব্যবসায়িদের তালিকা তৈরী করে প্রায় ৫শ’ ক্ষুদ্র ব্যবসায়ি যারা একেবারে কর্মহীন হয়ে পড়েছে তাদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।  এটা সম্পূর্ণ ব্যবসায়ি সমিতির উদ্যোগে। আর এই ত্রাণ শুধু কর্মহীন ব্যবসায়িরাই পাবেন। ত্রাণের মধ্যে রয়েছে,চাউল,ডাল,লবন,তৈল,পিয়াজ ও আলু।

 

 প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি  বলেন,নিজ নিজ সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী গ্রহনের জন্য ব্যবসায়িদের প্রতি আহবান জানান। কেউ ত্রাণ না পেলে যার যার ঘরে ত্রাণ পৌছিয়ে দেওয়া হবে। বিনা কারনে কেউ ঘর থেকে বের হবেন না। সচেতনতার মাধ্যমেই এ মহামারি করোনা ভাইরাসের কবল থেকে আপনাকে রক্ষা করতে পারে। সরকার ঘোষিত সকল আদেশ উপদেশ মেনে চলে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আবহান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ