• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি বাঘাইছড়ির বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
পার্বত্যাঞ্চলেরর সকল জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে- বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2020   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, সমতলের ন্যয় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি’সহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা শিক্ষায় অনেক পিছিয়ে ছিলাম। এটা বাস্তব সত্য। সেই তুলনায় বর্তমানে শিক্ষার হার আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে। সারা দেশের ন্যয় পার্বত্যঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও জনবান্ধব সরকার।


বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।


এ সময় জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুঝা মাতব্বর, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্য বোধি চাকমা,  জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ভাঃ) উজ্জ্বল কান্তি দেওয়ান’সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। এজন্য হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকার সারাদেশে গড়ে তুলছে। শিক্ষার সম্প্রসারণ ও সুস্থ নৈতিক শিক্ষার মাধ্যমে সম্প্রীতি, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার কারিগর হিসেবে শিক্ষকদেরও শিক্ষার প্রতি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ