• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ফুটবল টুর্নামেন্ট’র সমাপনীতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
ক্রীড়ার মাধ্যমে পাহাড়ে সম্প্রীতির সহাবস্থান সৃদৃঢ় করা হবে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2019   Thursday

খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স-এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, ক্রীড়ার মাধ্যমে পাহাড়ে সম্প্রীতির সহাবস্থান সুদৃঢ় করা হবে। তরুণ-যুব সমাজকে ঐক্যবদ্ধ এবং সক্রিয় রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বেই দেশের লাল-সবুজের পতাকা বিশ^ ক্রীড়াঙ্গনকে মাতিয়ে তুলছে। আমাদের তিন পার্বত্য জেলার ক্রীড়াবিদরাও দেশে-বিদেশে পরিচিত হয়ে উঠেছেন।


বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উৎসাহ-করতালিতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খেলায় মহাজনপাড়া সূর্য শিখা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খবংপর্য্যা ইয়াং স্টার ক্লাব। এসময় চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকার চেক, ট্রফি, ম্যাডেল এবং রানার আপকে ৫০ হাজার টাকার চেক, ট্রফি ও মেডেল দেয়া হয়। গত ১৯ ফেব্রুয়ারী থেকে নকআউট পদ্বতিতে টুর্নামেন্টটি শুরু হয়। এতে ১৪টি দল অংশ নেয়।


বৃহষ্পতিবার বিকেলে খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে খেলাটি শুরু হয় টান টান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের মাথায় ইয়াং স্টার ক্লাবের নাইজেরিয়ান খেলোয়ার বকুলা’র দেয়া গোলে জয় পেয়ে যায় ক্লাবটি। খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে সূর্য শিখা ক্লাবের গোল রক্ষক সাচিংনো কের্ম্যা। পরে বিজয়ী, রানার আপসহ অন্যাদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-টু (আই) মেজর রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল মো: তস্তরী ও মো: আবুল হাশেম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শানে আলম ও আজিম উল হক ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)-এর সভাপতি অনুপ কুমার চাকমা।


জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর মাননীয় চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা’র বদান্যতায় দ্বিতীয়বারের মতো ১৪টি দলের অংশগ্রহণে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হলো। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ সংখ্যক দেশি-বিদেশী খেলোয়ার অংশ নিয়েছেন।


এসময় শরণার্থী টাস্কফোর্স-এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতি’র সা: সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সা: সম্পাদক শওকত উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা’র অতিরিক্ত সা: সম্পাদক ধুমকেতু মারমা, র‌্যাফেল স্পন্সর মো: ইসমাইল এবং জাতীয় কারাতে ফেডারেশন-এর নির্বাহী সদস্য আজহার হীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ