• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

কর্ণফুলী নদীতে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে সেতু বিভাগের তিন প্রকৌশলীর এলাকা পরিদর্শন

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2018   Thursday

রাঙামাটির কাপ্তাই এবং রাংগুনিয়া উপজেলার সীমান্তবর্তী চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার কর্নফুলি নদীতে ব্রিজ নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে  সেতু বিভাগের ৩ সদস্যের একটি টিম বৃহস্পতিবার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।

 

সেতু বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে এই টিমের অন্য সদস্যরা হলেন সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী ওহিদুজ্জামান ও প্রকৌশলী আবুল কালাম আজাদ। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন উপস্হিত ছিলেন। পরিদর্শনকালে সেতু বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, সরকারের নির্দেশ মোতাবেক আমরা কর্নফুলি নদীতে বিভিন্ন সাইড পরিদর্শন করেছি। তবে জনগুরুত্বপূর্ন স্হান হিসাবে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকাটি অতি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকা হিসাবে আমাদের কাছে মনে হয়েছে। তাই এই এলাকায় একটি সেতু নির্মাণ করার বিষয়ে সরকারের সেতু বিভাগের কাছে আমরা প্রতিবেদন দাখিল করবো।

 

পরিদর্শন টিমের সাথে থাকা কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান, এই অঞ্চলের জনগনের দীর্ঘ দিনের প্রানের দাবি, চন্দ্রঘোনা ফেরিঘাট- রাইখালী এলাকায় কর্নফুলি নদীতে সেতু নির্মান হলে জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, আমরা সরকারের আশু সিদ্বান্ত কামনা করছি।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, ৩ পার্বত্যঞ্চলের যোগাযোগ এর ক্ষেত্রে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকাটি একটি অতীব গুরুত্বপূর্ন স্হান। তাই এই এলাকায় সেতু হলে পার্বত্য চট্রগ্রাম এবং চট্রগ্রামের লোকজন উপকৃত হবে। এর আগে পরিদর্শন টিম কাপ্তাই এর চিৎমরম এলাকায় কর্নফুলি নদীতে সেতু নির্মানের সম্ভাব্যবতা যাচাইয়ে চিৎমরম বাজার ঘাট, বৌদ্ধ বিহার ঘাট এবং ব্যঙছড়ি এলাকা পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ