• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

আলীকদমে হাসপাতালের জমি উদ্ধারে গঠিত তদন্ত কমিটির কাজ শুরু

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2018   Monday

বান্দরবানের আলীকদম উপজেলায় পুরনো হাসপাতালের জমি অবৈধ দখলের বিষয়ে সোমবার থেকে তদন্ত শুরু হয়েছে।

 

পুরনো হাসপাতালের জমি একই হাসপাতালের কর্মচারী ইয়াছিন শরীফ কর্তৃক অবৈধ দখল করার বিষয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের কাটিংসহ স্থানীয় তিনব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে দখলদার কর্মচারী ইয়াছিন শরীফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গেল ১২ জুলাই সিভিল সার্জন এ সংক্রান্ত তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।


সোমবার গঠিত কমিটি দখলীয় জায়গায় সরেজমিন তদন্ত শেষে অভিযোগকারীর কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কমিটির প্রধান ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাহমিনা শবনম সোবহান। কমিটির অন্য দুই সদস্য হলেন বান্দরবান সিএস অফিসের মেডিকেল অফিসার ডা. মো: বেলায়েত হোসেন ও আলীকদম ইউএইচএন্ডএফপিও ডা. শহিদুর রহমান।


তদন্ত কমিটির প্রধান জানান, দখলীয় জমি সরেজমিনে দেখা হয়েছে। অভিযুক্ত এবং অভিযোগকারীদের বক্তব্যও নেওয়া হয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট শীঘ্রই সিভিল সার্জন অফিসের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।


অভিযোগকারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন চেয়রম্যান জানান, সরকারি সম্পদ উদ্ধারের জন্য পত্রিকায় রিপোর্ট হয়েছে এবং আমরা অভিযোগ দায়ের করে প্রশাসনকে সহযোগিতা করেছি। এখন গঠিত তদন্ত কমিটি নৈতিকমান বজায় রেখে ন্যায়ভিত্তিক তদন্ত রিপোর্ট দাখিল করলেই দখলদার ব্যক্তিকে উচ্ছেদ করা সময়ের ব্যাপার মাত্র।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ