• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে শাহ উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত অডিটরিয়াম উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2018   Sunday

রাঙামাটিতে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত  অডিটরিয়াম রোববার উদ্বোধন করা হয়েছে।

 

বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মুছা মাতব্বরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি নাসির উদ্দিন তালুকদার।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য মাওলা মোহাম্মদ শাহ জাহান, পরিচালনা কমিটির সদস্য অলি আহমেদ, আরিফুল ইসলাম মানিক, কালিপদ দাশ, মুজিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

 

পরে শাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পৃষ্টপোষকতা করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্বারক তুলে দেয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, রাঙামাটির শিক্ষাঙ্গণে ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠন ও তাদের মানবিক বিকাশে সহায়ক এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লেখাপড়া ও খেলাধুলার অতিত যে গৌরব রয়েছে তা অক্ষুন্ন রাখতে হবে।

 

তিনি বলেন, সন্তানদের আদর্শ মানুষ করে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পারিবারিক শিক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। পরিবারের পরই শিক্ষা প্রতিষ্ঠানকে ভূমিকা নিতে হবে। শিক্ষার্থীরা সঠিক জ্ঞান আহরণ করে যাতে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক অভিভাবকসহ বিদ্যালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে। তা হলেই প্রকৃত শিক্ষার উম্মেষ ঘটবে আর সমাজও উন্নয়নের দিকে যাবে বলে তিনি মন্তব্য করেন।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ১৫ লক্ষ টাকার ব্যয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম ভবন নির্মাণ করে। চেয়ারম্যান অডিটরিয়াম ঘুরে দেখেন এবং নির্মাণ কাজ সুস্থভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি অডিটরিয়ামে অন্যান্য আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ