• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাবিপ্রবি`র ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২৩ মার্চ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2018   Wednesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে চার বছর মেয়াদী প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে (ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রাম) “এ” ও “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। 

 

বুধবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় মোট দুটি কেন্দ্র রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ বছর “এ” ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা হচ্ছে ৮০৮ জন এবং “বি” ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা হচ্ছে ৩২২ জন। ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার হলে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, হেড ফোন) বহন করা যাবে না। 


এতে আরো বলা হয়, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ইউনিট- “এ” রোল: ১০০০১-১০৪৫৫ এবং ইউনিট- “বি” এ রোল: ৫০০০১-৫০১৬১ এবং রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইউনিট- “এ”রোল: ১০৪৫৬-১০৮৪৯ ও ইউনিট- “বি” রোল: ৫০১৬২-৫০৩৪৮ পর্ষন্ত আসন বিন্যাস করা হয়েছে।

 

এছাড়া ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস (সিট প্ল্যান) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.rmstu.edu.bd থেকে জানা যাবে বলে তথ্য বিভাগে থেকে জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ