• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

মহালছড়িতে আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2018   Saturday

খাগড়াছড়ির মহালছড়িতে শনিবার সিঙ্গিনালা আইডিয়াল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মহালছড়ি জোনের আর্থিক সহযোগিতায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি।

 

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি থুইলাঅং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান রুইথি কাবার্রী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমং মারমা, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান কংজরী মারমা, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙ্গিনালা আইডিয়াল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুমং মারমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে মহালছড়ি আইডিয়াল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যাকসন চাকমা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আলোচনা শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্যু ও দেশাত্ববোধক গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন এবং ২০১৭ সালের জিপিএ ৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবধনাসহ পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি।


প্রধান অতিথির বক্তব্যে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষাই অনগ্রসর কোন জাতি উন্নতি হতে পারেনি। তাই অনেক প্রতিকুলতার মাঝেও শিক্ষাকে এগিয়ে নিতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এছাড়া সেনাবাহিনীও শিক্ষাকে এগিয়ে নিতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর পাহাড়ি এলাকায় শিক্ষা সামগ্রী বিতরনসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে।

 

তিনি সিঙ্গিনালা আইডিয়াল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার বিষয়ে সমাধানের আশ্বাস দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ