• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

খাগড়াছড়িত কমিউনিটি রিডিং ক্যাম্প স্থায়িত্বকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2017   Sunday

খাগড়াছড়িতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে কমিউনিটি রিডিং ক্যাম্প’র কার্যক্রমকে স্থায়িত্বশীল করার লক্ষে জোরমরম এলাকায় রোববার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা। স্থানীয় মৌজা প্রধান লিটন রোয়াজার সভাপতিত্বে জোরমরম বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা, রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়ক দয়ানন্দ ত্রিপুরা, টেকনিক্যাল অফিসার লোকজ্যোতি চাকমা প্রমুখ।

 

প্রকল্পের ক্লাসরুম সহায়ক গোপীনাথ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জোরমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিস সুমিতা দেবী ত্রিপুরা, সহকারি শিক্ষক হিরেন্দ্রলাল রোয়াজা এবং জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়ক বাবু দয়ানন্দ ত্রিপুরা।

 

সভায় সহকারি শিক্ষক সুমিতা দেবী ত্রিপুরা এবং হিরেন্দ্রলাল রোয়াজা জানান, ২০১৫ সালে প্রকল্পের কার্যক্রম শুরুর সময় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন দক্ষতার ক্ষেত্রে তুলনামূলকভাবে অনগ্রসর ছিল। প্রকল্পের সহায়তায় ২০১৭ ছাত্র-ছাত্রীদের পঠন দক্ষতা বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের পিছিয়ে পরা শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রকল্পের সহায়তায় একজন প্যারাশিক্ষক নিয়োগ, দুজন ভলান্টিয়ারের মাধ্যমে কমিউনিটি রিডিং ক্যাম্প স্থাপন করে ছাত্র-ছাত্রীদের পড়ার সক্ষমতা অর্জনে সহায়ক সেশন পরিচালনা, প্রকল্পের আওতায় শিক্ষকদের বাংলা পাঠদানের বিষয়ে প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শ্রেণি সহায়ক বিভিন্ন ধরনের গল্পের বই সরবরাহ, প্রকল্প স্টাফদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এবং শ্রেণি কার্যক্রমে সহায়তা ছাত্র-ছাত্রীদের পঠন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে।

 

 

তিনি আরো বলেন, কমিউনিটি রিডিং ক্যাম্প এর কার্যক্রম চলমান রাখতে পারলে তা শিশুদের মানসম্মত শিক্ষা লাভের ক্ষেত্রে সহায়তা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ