• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বাংলাদেশ বিশ্ব-বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান রাঙামাটিতে আসছেন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2017   Thursday

বাংলাদেশ বিশ্ব-বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান শুক্রবার থেকে তিন দিনের সফরে রাঙামাটিতে আসছেন।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ  বিশ্ব-বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান   রাঙামাটি সফরের প্রথম দিন শুক্রবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় (রাবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমাসহ রাঙামাটি’র বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধি পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

 

পরদিন শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের  ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এর পর তিনি ঝগড়াবিল মৌজার অর্ন্তগত নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করবেন। ওই দিন সন্ধ্যায় রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে রাবিপ্রবি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। অনুষ্ঠানে রাঙামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন। রোববার তার চট্টগ্রামের উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ