• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

৫ দিন বন্ধ থাকার পর চন্দ্রঘোনা ফেরী চালু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2017   Saturday

৫ দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে চালু করা হয়েছে কাপ্তাই - রাঙ্গুনিয়ার দুই সীমান্তে অবস্হিত চন্দ্রঘোনা ফেরিঘাট। কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেয়ায় অতিরিক্ত পানি বৃদ্ধিতে কর্ণফুলি নদীর পানির তীব্র স্রোতে কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।


কাপ্তাই উপজেলার রাইখালি এবং রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় কর্ণফুলী নদীর উপর ফেরিটি এতদিন বন্ধ থাকায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাথে যানবাহন চলাচল বন্ধ ছিল।


সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির সুপারভাইজার(ফেরি) আকতার কামাল জানান, কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেয়ায় অতিরিক্ত পানি বৃদ্ধিতে ফেরির দুই পাশের ব্রীজ পানিতে সম্পূর্ন ডুবে যায় তাছাড়া নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল এতদিন বন্ধ ছিল। স্বল্প দূরত্বের মানুষ ঝুঁকি নিয়ে সাম্পান ও ডিঙ্গি নৌকায় কর্ণফুলী নদী পারাপার করলেও যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছিল। এতে বান্দরবানের সাথে রাঙামাটি ও খাগড়াছড়ির গুর"ত্বপূর্ন ভারী যানবাহন বন্ধ থাকায় ব্যবসা বানিজ্যে `স্হবিরতা নেমে এসেছিল।


এদিকে কর্ণফুলি নদীর পানি কমে যাওয়ায় টানা ৫দিন ফেরি বন্ধ থাকার পর শুক্রবার সকাল সোয়া ৭ টায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।


মরিয়ম নগর এলাকার ব্যবসায়ী মো. আজম(৩৮) জানান,বান্দরবান থেকে পাহাড়ী কলা ও কাঁচামাল এনে রাঙ্গুনিয়াসহ আশে পাশে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ থাকায় তার ব্যবসা এতদিন বন্ধ ছিল। চন্দ্রঘোনা - রাজস্হলী সড়কের বাস চালক মনির জানান এতদিন ফেরি বন্ধ থাকায় শত শত বাস শ্রমিক বেকার ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ