• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

লামায় জমি জবর দখল ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2017   Wednesday

জমি জবর দখল,আত্নসাৎ ও মিথ্যা সংবাদ পরিবেশন এবং হয়রানির প্রতিবাদে বুধবার সাংবাদিক সম্মেলন কেেরছেন লামা প্রেস ক্লাবের সাবেক সভাপতির পরিবার।  মরহুম মাওলানা আমিনুল হক আজাদের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে মোঃ আতাউল্লাহ ।

 

লামা শহরের কুটুমবাড়ী রেষ্টুরেন্টের কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল হক আজাদের বড় ছেলে মোঃ আতাউল্লাহ । এসময় লামা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মাওলানা আমিনুল হক আজাদের স্ত্রী মমতাজ বেগম উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে বলা হয়,আমিনুল হক আজাদের নামীয় বাবার প্লট নং- ১০ সীট নং ১২,দাগ নং ২৩৯২,২৪১০,২৪৩৩, এই তিনটি দাগ মূলে ২৯৪ নং দরদরী মৌজায় ২৫.০০(পচিশ একর) ৩য় শ্রেণীর জমি জেলা প্রশাসক  থেকে লিজ প্রাপ্ত হয়ে উক্ত জমিতে বাগান সৃজন করে ভোগ দখলে রয়েছে।

 

অপরদিকে আবুল হোসন ও তার দলের  লোকজন লোভের বশবর্তী  হয়ে অন্য এলাকার ভুয়া কাগজ পত্র প্রদর্শন করে এতিম পরিবারের ২৫.০০ একর ৩য় শ্রেনীর জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মরহুম মাওলানা আমিনুল হক আজাদের বাসা লামা বাজার এলাকায় হওয়ায়  দরদরী বৈক্ষমঝিরি এলাকায় রুপসিপাড়ার আবুল হোসেনের গংরা রাবার প্লটের সাথে বিরোধ দেখিয়ে বিভিন্ন সময় রাবার গাছসহ ভিবিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়।

 

এদিকে আবুল হোসনে মিথ্যা তথ্য দিয়ে রাবার প্লট বাতিল করে এতিম অসহায় পরিবারের বাগান ও জমি আত্নসাতের উদ্দ্যেশে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আবেদনে আবুল হোসনে উক্ত রাবার প্লটে মসজিদ, মাদ্রাসার জমি  রয়েছে  বলে উল্লেখ করলেও বাস্তবে ১০ নং রাবার প্লটের আশেপাশে কোন প্রতিষ্ঠান নেই।

 

উল্লেখ্য আবুল হোসনের নামে রাবার প্লট  থেকে গাছ চুরির অভিযোগে লামা জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর- ১৩/১৭ মামলা চলছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ