• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বান্দরবানে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন
বর্তমান ডিজিটাল প্রযুক্তির কারণে বান্দরবানে আজ আধুনিকায়নের ছোঁয়া লেগেছে-পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2017   Friday

“আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার থেকে বান্দরবানে শুরু হয়েছে দিন ব্যাপী লার্নি এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসনের আয়োজনে ও লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর-রশীদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ ,সহকারী কমিশনার ইকতেখারুল ইসলাম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন আইটি সেক্টরের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ।

 

আলোচনা সভা শেষে লানিং এন্ড আনিং প্রকল্পের আওতায় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার দুইজন উদ্যোক্তাকে একটি করে ল্যাপটপ প্রদান করেন অতিথিরা। এবারের লার্নি এন্ড আর্নিং মেলায় জেলার সরকারি বেসরকারি ২৪টি স্টল অংশ নেয়, আর আউট-সোসিং বিষয়ক সেমিনার ,ফ্রিল্যান্সার ট্রেনিং ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে দিনব্যাপী এই মেলা শেষ হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  বর্তমান সরকারের উন্নয়নের নানা তথ্য তুলে ধরেন এবং বলেন, বর্তমান সরকারের নানান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে দেশ আজ অনেক এগিয়ে গেছে । শিক্ষা স্বাস্থ্য যোগাযোগসহ সর্বক্ষেত্রে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে আর দেশের সর্বত্র ডিজিটাল সেবার মধ্য দিয়ে জনগন এর সুফল পাচ্ছে।

 

তিনি আরো বলেন,বর্তমান ডিজিটাল প্রযুক্তি সারা বাংলাদেশের ন্যায় আমাদের বান্দরবান জেলাতে ও আজ আধুনিকায়নের ছোয়া লেগেছে প্রত্যেক টি শিক্ষা প্রতিষ্ঠানের এখন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালনা করা হচ্ছে   বক্তব্যে আরো বলেন বর্তমানে ফ্রিল্যান্সিং ও আউট সোসিং এই ২টি শব্দ খুবেই জন প্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তির কারণে আজ আমাদের দেশের মানুষ বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে চলতে সক্ষম হচ্ছে। প্রযুক্তির কারনে আজ বাংলাদেশে বসে আমাদের দেশের সন্তানরা বিশ্বের সাথে ফ্রিল্যারন্সিং ও আউট সোসিং এর কাজ করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ