• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন তৃতীয় বৈঠকে কমিশনের চেয়ারম্যান
পার্বত্য ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নের পর আবেদনের শুনানীর কার্যক্রম শুরু করা হবে-আনোয়ার উল হক

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2017   Monday

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন  চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) আনোয়ার উল হক বলেছেন, তিন পার্বত্য জেলার বিরাজমান ভূমি বিরোধ নিষ্পত্তিকরণের লক্ষ্যে গঠিত কমিশন জেলা পর্যায়ে পুরোদমে কাজ শুরু হয়েছে।  পর্যাপ্ত তহবিলসহ জনবল এবং বৈঠকসমুহে বিধিমালা প্রণয়ন কাজ শেষ হওয়ার পর পরই  পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ সংক্রান্ত প্রায় ২৩ হাজার আবেদনের শুনানী আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে ।

 

সোমবার বান্দরবান সার্কিট হাউসে অনুষ্ঠিত সংশোধিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের তৃতীয় বৈঠক শেষে  সাংবাদিকদের কাছে কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।

 

বৈঠকে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি (পিসিজেএসএস) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) সাংবাদিকদের বলেন, আমরা পুনর্গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছি। কমিশনের কাজকর্ম কার্যকরভাবে শুরু করার ক্ষেত্রে সরকারকে আরও আন্তরিক হতে হবে এবং জেলা পর্যায়ে শাখা অফিস চালু করতে হবে।

 

সোমবার সকাল এগারটা ১০ মিনিটে  ভূমি কমিশনের সদস্যদের নিয়ে কমিশনের চেয়ারম্যান বৈঠক শুরু করেন। এ বৈঠক আড়াই ঘন্টাব্যাপী  চলে। বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক। এসময় বিান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  অংশৈপ্রু চৌধুরী, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুর রশিদ মোমিন, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, বোমাং রাজা প্রকৌশলী উ চ প্রু চৌধুরী, মং সার্কেলের রাজা সাচিং প্রু অং উপস্থিত ছিলেন। কমিশনের বৈঠক পরিচালনা করেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব সোয়েব উদ্দিন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ