• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

নাসিরনগরে হামলার প্রতিবাদে লামায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2016   Tuesday

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক দফায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনের মাধ্যমে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে লামা উপজেলার কয়েকটি সনাতন সম্প্রদায়ের সংগঠন।

 

মঙ্গলবার সকালে লামা কেন্দ্রীয় হরি মন্দির থেকে মৌন মিছিলটি বের হয়ে লামা বাজার প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন মিলিত হয়।

 

লামা সচেতন নাগরিক সমাজ, লামা কেন্দ্রীয় হরি মন্দির, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, পূজা উদযাপন কমিটি ও মন্দির পরিচালনা কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন লামা কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কান্তি দাশ। দূর্গাপূজা উৎযাপন কমিটির অর্থ সম্পাদক গোপন কান্তি দাশ এর সঞ্চালনায় প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন লামা কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সাবেক সভাপতি বাবু আশুতোষ দাশ, দূর্গাপূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ, কালী পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, জাতীয় হিন্দু যুব মহাজোট লামা শাখার সভাপতি প্রবাল দাশ, সাধারণ সম্পাদক বিপ্লব দাশ।

 

মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রশাসনের উপস্থিতিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা চরম নিরপত্তাহীনতায় ভুগছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলার নিস্পত্তির মাধ্যমে শাস্তি দেয়ার দাবি জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ