• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

নানান কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2016   Monday

সোমবার নানান কর্মসুচী পালনের মধ্য দিয়ে বান্দরবানে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগেশহরের রাজার মাঠে একটি শোক র‌্যালী  বের করা হয়। পার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপির নেতৃত্বে র‌্যালীটি শহরের গুরুপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজার মাঠে গিয়ে শেষ হয়।

 

র‌্যালীতে জেলা আওয়ামীলীগের সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম ছাড়াআওয়ামীলীগ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ গ্রহন করেন।

 

এদিকে, সকালের দিকে পার্বত্য চট্রগ্রাম  বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শহরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

পরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বোমাং রাজা উচপ্রু, সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ প্রমুখ।

 

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বেসরকারী কার্যালয়েও দিবসটি উপলক্ষে আালোচনা সভার আয়োজন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ