• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির গভীর শ্রদ্ধা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2023   Saturday

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।


নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীর শ্রেষ্ঠের সমাধিস্থলে প্রথমে বিজিবির মহা-পরিচালকের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম(বার),পিএসসি। পরে বিজিবি রাঙামাটি সদর দপ্তরের পক্ষে পুস্পস্তববক অর্পণ করা হয়। এসময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা,পিবিজিএম, পিএসসি, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফর সমাহিত করা ও সনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনেরর পরিচালক ইয়াসিন রানা সোহেল উপস্থিত ছিলেন। এ সময় বিউগলের করুন সুর বাজিয় সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এছাড়া বীর শ্রেষ্ঠের আতœার প্রতি মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে দয়াল কৃঞ্চ চাকমা ও বীর শ্রেষ্ঠর সমাধীর দুই প্রহরীক আর্থিক অনুদান প্রদান করেন বিজিবির রাঙামাটির সেক্টর কমান্ডার। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শ্রেষ্ঠের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছে।


উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে লড়াই করে শহীদ হন তৎকালীন ইপিআর বাহিনীর ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। সেখানেই তাঁকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁেক বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করা হয়। তবে স্বাধীনতার ২৬ বছর তাঁর সমাধিস্থল চিহিৃত করা হয়েছিল। তিনি ১৯৪৩ সালের ৮ মে ফরিদপুরের বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্ম গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ