• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2023   Sunday

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে মহালছড়ি উপজেলার সাথে গুইমারার আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকালে পাহাড়টি ধসে পড়ে বলে জানা গেছে।
 
জানা গেছে, ভারী ভারী বৃষ্টিপাতের কারণে আজ সকালের দিকে গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে মহালছড়ি উপজেলার সাথে গুইমারার আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সড়ক দিয়ে যাত্রীবাহী বড় বাস চলাচল না করলেও সিএনজি চালিত থ্রি হুইলার ও মালামাল পরিবহনের ছোট ট্রাক নিয়মিত চলাচল করে। সড়কটি খাগড়াছড়িতে ভ্রমণে আসা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।

এদিকে সড়ক থেকে মাটি অপসারণের জন্য সেনাবাহিনীর সদস্যরা  কাজ করছেন। এছাড়া গুইমারা উপজেলা পরিষদ ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকেও মাটি সরাতে শ্রমিকরা কাজ করছেন।


গুইমারা উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ধসে পড়া মাটি সরিয়ে যানবাহন চলাচল চালু করতে আরো কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ