• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

বালুখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারকে চাউল বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2023   Sunday

টানা বৃষ্টিপাতে রাঙামাটি সদর উপজেলার বালুখারী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৭শ পরিবারকে রোববার ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের পক্ষ রাঙামাটি সদর উপজেলার ৬ নম্বর বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা পাড়া এলাকায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা তর্পন দেওয়ান, ৬নম্বর বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা সাত দিন ধরে রাঙামাটিতে বৃষ্টিপাত হওয়ায় বিলাইছড়ি,বাঘাইছড়ি,বরকলসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকশ পরিবার। সদর উপজেলার ৬নস্বর বালুখালী ইউনিয়নে ৭শ অধিক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মধ্যে ৭শ প্রতি পরিবারকে ১০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।


ত্রাণ বিতরণের সময়ে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বলেন,টানা কয়েক দিন ধরে রাঙামাটির বিভিন্ন এলাকায় বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার বালুখালীতেও বেশ কয়েকশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সব ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি চাউল বিতরণ করা হয়েছে। সরকারের এসব ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ