• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

খাগড়াছড়িতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2021   Monday

 
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার জন্য খাগড়াছড়িতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পাঠানো ৪২লক্ষ টাকার দামে নতুন এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (১৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উদ্বোধনী বেলুন ও ফিতা কেটে  এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় মা ও শিশু হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
 
অনুষ্ঠানে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বিনা পয়সায় গর্ভবতী মায়েরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং বিনা পয়সা এ্যাম্বুলেন্স সেবাও পাবেন। আওয়ামী লীগের সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  আছেন বলে আমরা এ সেবা পাচ্ছি আর শান্তিতে বসবাস করতে পারছি। এক কথায় আমরা ভালো আছি।
 
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ চৌধুরী শারমিন হায়দার, এমসিএইচএফপি খাগড়াছড়ি`র মেডিকেল অফিসার (এনেস্থিসিয়া) ডাঃ সুভাষ বসু চাকমা, জেলা ক্রীড়া সংসার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
 
মা ও শিশু হাসপাতালে কেন্দ্রের কর্মকর্তারা জানান  পরিকল্পনা অধিদপ্তরের থেকে সারা বাংলাদেশের ১১টি এম্বুলেন্স দেওয়ার উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে ১১টি থেকে খাগড়াছড়ি জেলাকে ১টি দেওয়া হয়েছে।
 
 
---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ