• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়ির পরিবেশ সুরক্ষার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2021   Friday

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে খাগড়াছড়ি শহরের উদ্যান সংরক্ষণ, ঈদগাঁও মাঠে অবৈধভাবে নির্মিত বহুতল মার্কেট অপসারণ এবং পুকুর সংরক্ষনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ জুন) সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের সামনে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কোন নিয়মের তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে কেন্দ্রীয় ঈদগাঁও মাঠ দখল করে বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। এমনকি শহরের অগ্নিনিরাপত্তায় ব্যবহৃত দুটি পুকুরে মার্কেট নির্মাণের পায়তারা চলছে।
বক্তারা এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

মানববন্ধনে খাড়াছড়ির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক(সুজন)’র খাগড়াছড়ির শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)’র খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক গফুর আহম্মেদ, গবেষক ও উন্নয়ন কর্মী মথুর বিকাশ ত্রিপুুরা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সংগঠক অপু দত্ত।।

 

---হিলবিডি/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ