• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ফলদ বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে ত্রিশাল থেকে পায়ে হেটে খাগড়াছড়িতে পৌছেছে একদল শিক্ষক-শিক্ষার্থী

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2020   Wednesday

ফলদ বৃক্ষরোপনে উদ্বুদ্ধ এবং পরিবেশ বিরোধি বৃক্ষ রোপনে নিরুৎসাহিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন `ফলদ বাংলাদেশ’ এর একদল শিক্ষক-শিক্ষার্ধী ত্রিশাল থেকে পায়ে হেঁটে আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি পৌঁছছেন।

 

১৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই পদযাত্রা। পথে তারা ৭টি জেলা এবং ২৪টি উপজেলাসহ দেড় শতাধিক বাজারে ক্যাম্পেইন করেন। গাছের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশ ও বাসস্থানের জন্য ক্ষতিকারক বৃক্ষের প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা প্রায় ৫’শ ১২ কিলোমিটার পদযাত্রা করলেন। আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি শহীদ মিনারে ফুল দিয়ে `ফলদ বাংলাদেশ’ এর সদস্যরা পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করবেন।


বুথবার দুপুরে খাগড়াছড়িতে পৌছালে স্থানীয় পরিবেশ সংগঠক খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, পরিবেশ কর্মী এবং খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সদস্যরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এই আয়োজনের অগ্রভাগে রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দ্রাবিড় সৈকত, সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমন, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী রাতুল মুন্সি, হুমায়ুন কবির টুটুল, শাহীন আলম, সুজালো চাকমা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী নিউটন চাকমা, ফোকলোর বিভাগের শিক্ষার্থী রঞ্জিত কুমার ও ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ছাব্বির আনাম রেজা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ